কামাহাটিতে নগরকীত্তনে এর মাধ্যমে হিন্দু ভোটে থাবা রাজুর - The News Lion

কামাহাটিতে নগরকীত্তনে এর মাধ্যমে হিন্দু ভোটে থাবা রাজুর

 


দি নিউজ লায়ন;      কামারহাটিতে প্রচারের শেষ দিনে নগরকীত্তনে ঘামিল  হতে দেখা যায় বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় কে। কামারহাটি যতীন দাস এলাকায় নগর কীত্তনের মাধ্যমে গোটা বিধানসভাতে হিন্দু ভোটারদের মন জয় করলেন বিজেপি প্রার্থী। এর ফলে কামারহাটিতে তৃণমূল ও বামেদের  হিন্দু ভোটারদের একটা বড় অংশ নিজের ঝুলিতেই টানল বিজেপি। অভিনব এই প্রচারে এলাকার সাধারণ মানুষের উৎসাহ ছিলও চোখে পড়ার মত।


এই বিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, " কামারহাটির বহু মানুষ মুক্ত বাতাস নিতে পারেন না। কারণ তৃণমূল এখানে একনায়কতন্ত্র কায়েম করেছে। সমাজের সব স্থরের মানুষের কাছে আবেদন। এবার এই কেন্দ্রে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। তার জন্য ভোট দিন। আমি ২৪ ঘন্টাই আপনাদের ঘরের ছেলে হিসাবেই পাশে থাকব"


তিনি এদিন আরও বলেন, জয়লাভের পর আমার প্রধান কাজ। এলাকায় কর্মসংস্থান তৈরি।  মদন মিত্রের কোনও সিন্ডিকেটই আর চালু থাকবে না। বাংলা সোনার বাংলা হবে। সেই সোনার বাংলায় অবশ্যই কামারহাটির মানুষের অংশিদারিত্ব দরকার"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.